রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রচ্ছদজাতীয়নব্য জেএমবি'র দুই দম্পতি আটক

নব্য জেএমবি’র দুই দম্পতি আটক

নব্য জেএমবির সদস্য দুই দম্পতিকে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার রাতে রাজধানী ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে তাদের আটক করা হয়। র‌্যাবের দাবি, বিদেশে যাওয়ার প্রস্তুতিকালে তাদের আটক করা হয়। র‌্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান এই তথ্য নিশ্চত করেছেন।

তিনি বলেন, নব্য জেএমবির সদস্য দুই দম্পতি বিদেশে পালিয়ে যাওয়ার প্রস্তুতি নিয়েছিল- এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করে র‌্যাবের সদস্যরা। তবে তাৎক্ষণিক আটকদের নাম-পরিচয় এবং রাজধানী ও নারায়ণগঞ্জের কোথায় থেকে তাদের আটক করা হয়েছে তা জানানো হয়নি। দুপুরে র‌্যাব-২ এর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানোর কথা বলেন র‌্যাবের এই কর্মকর্তা।

আরও পড়ুন

সর্বশেষ