নারায়ণগঞ্জের পাইকপাড়ার জঙ্গি আস্তানায় আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযানে নিহত তিন জঙ্গির ময়নাতদন্ত শুরু হয়েছে। ২৮ আগস্ট বেলা ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে ময়নাতদন্তের কাজ শুরু হয়। এর আগে ঢামেক ফরেনসিক বিভাগের সহকারী অধ্যাপক সোহেল মাহমুদকে প্রধান করে তিন সদস্যদের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়। ২৭ আগস্ট সকালে পাইকপাড়ার ‘দেওয়ান বাড়ি’তে জঙ্গি আস্তানায় অভিযান চালায় আইন-শৃঙ্খলা বাহিনী। ওই জঙ্গি আস্তানায় পরিচালিত ‘অপারেশন হিট স্ট্রং-২৭’ অভিযানে নিহত হন হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলার মাস্টারমাইন্ড তামিম চৌধুরীসহ তিনজন। বাকি দু’জন ইকবাল ও মানিক। তারা কল্যাণপুরের জাহাজবাড়ির জঙ্গি আস্তানায় অভিযানের পর থেকে পলাতক ছিলেন।



