পাটুরিয়া দৌলতদিয়া নৌ-রুটে সীমিত আকারে কে-টাইপের (ছোট) ছয়টি ফেরি এক ঘণ্টা পরপর চলাচল করছে। নদীতে তীব্র স্রোত ও ভাঙনের কারণে অচল ঘাটগুলোর মেরামত কাজ বিঘ্নিত হচ্ছে। মাত্র তিন নম্বর ঘাট দিয়ে ছোট গাড়িগুলো পার হতে দেখা গেছে। তবে যাত্রীবাহী যানবাহন এ রুটে আসতে দেখা যায়নি। ৮ আগস্ট সকাল ১০টার দিকে বিআইডব্লিউটিসি’র দৌলতদিয়া ঘাট শাখার সহকারী ব্যবস্থাপক খোরশেদ আলম জানান, তিন নম্বর ঘাট দিয়ে ছোট আকারের ফেরি কপতি, কুমারীকা, রজনীগন্ধা, হাসনাহেনা, চন্দ্রমল্লিকা, শাপলা- শালুক দিয়ে ছোট গাড়ি পারাপার করা হচ্ছে। তিনি আরো জানান, অচল অন্য ঘাটগুলো মেরামত কাজ দ্রুত এগিয়ে চলেছে।



