বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
প্রচ্ছদজাতীয়রায়পুরায় ট্রলার ডুবে ৯ জনের মৃত্যু

রায়পুরায় ট্রলার ডুবে ৯ জনের মৃত্যু

নরসিংদীর রায়পুরা উপজেলায় পাহাড়িকা নদীতে ট্রলার ডুবে কয়েকটি শিশুসহ নয়জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন ১৭ জন। ২৩ জুলাই সকালে এ দুর্ঘটনা ঘটে। রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহার উদ্দিন সরকার জানান, ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার কাজ করছে।

স্থানীয়রা জানায়, ট্রলারে ৩০/৪০ জন যাত্রী ছিল। হঠাৎ ঝড়ো বাতাসে ট্রলারটি ডুবে যায়। তাৎক্ষণিকভাবে কয়েকজনকে জীবিত অবস্থায় উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নেওয়া হয়েছে। প্রচণ্ড স্রোতের কারণে অনেকেই ভেসে গেছে।

আরও পড়ুন

সর্বশেষ