বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
প্রচ্ছদজাতীয়গুলশানে নিহত জঙ্গিদের রক্তের নমুনা সংগ্রহ

গুলশানে নিহত জঙ্গিদের রক্তের নমুনা সংগ্রহ

রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারিতে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনায় নিহত জঙ্গিদের রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছে। ২০ জুলাই দুপুরে ঢাকা মেডিকলে কলেজ (ঢামেক) হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. সোহেল মাহমুদ এ তথ্য জানান।

তিনি বলেন, ঢাকা সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) থাকা নিহত জঙ্গিদের মৃতদেহ থেকে রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছে। ঢামেক ফরেনসিক মেডিসিন বিভাগে আনুষঙ্গিক কাজ শেষে তা কাউন্টার টেরোরিজম ইউনিটে জমা দেওয়া হবে। হামলা চালানোর আগে জঙ্গিরা শক্তিবর্ধক কিছু খেয়েছিলো কিনা কিংবা কোনো মাদকসেবন করেছিলো কিনা সেটাও পরীক্ষা করা হবে বলে জানান সোহেল মাহমুদ। গত ১ জুলাই রাত ৯টার দিকে গুলশান আর্টিজান বেকারিতে এক দল সন্ত্রাসী হামলা চালায়। এতে দুই পুলিশ কর্মকর্তাসহ অন্তত ২৮ নিহত হন।

আরও পড়ুন

সর্বশেষ