বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
প্রচ্ছদজাতীয়দেশব্যাপী ২৬১ জন নিখোঁজ ব্যক্তির তালিকা প্রকাশ করেছে র‌্যাব

দেশব্যাপী ২৬১ জন নিখোঁজ ব্যক্তির তালিকা প্রকাশ করেছে র‌্যাব

দেশব্যাপী ২৬১ জন নিখোঁজ ব্যক্তির একটি তালিকা প্রকাশ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। র‌্যাবের অনুসন্ধানে এই সকল নিখোঁজ ব্যক্তিদের নাম ঠিকানা পাওয়া গেছে বলেও জনিয়েছে বাহিনীটি। ২০ জুলাই রাত সাড়ে ১২টার দিকে র‌্যাব তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এ সংক্রান্ত একটা তালিকা প্রকাশ করে।

র‌্যাবের অফিসিয়াল ফেসবুক পেজে বলা হয়, র‌্যাব কতৃক দেশব্যাপী অনুসন্ধান চালিয়ে সাম্প্রতিক কালের নিখোঁজ ব্যক্তিদের নামের তালিকা প্রকাশ করা হলো। এ সকল ব্যক্তিদের খোঁজ জানতে পারলে নিকটস্থ র‌্যাব ক্যাম্প/ব্যাটালিয়নে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল ফোন নম্বর: ০১৭৭৭৭২০০৫০। ফেসবুক: https://www.facebook.com/rabonlinemediacell/, ই-মেইল: cybercrime@rab.gov.bd

১ জুলাই গুলশান ৭৯ রোডের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার ঘটনা ঘটে। এতে ৫ জঙ্গিসহ ২৮ জনের মৃত্যু হয়। এর আগে ৫ জঙ্গির ছবি ও  হামলার ঘটনায় সন্দেহভাজন আরও ৪ জনের একটি ভিডিও প্রকাশ করেছিলো র‌্যাব।

আরও পড়ুন

সর্বশেষ