শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েঢাকা বিভাগশরীয়তপুরে লাকার্তা ফাউন্ডেশনের উদ্যোগে গৃহহীনদের মাঝে ঘরের চাবি বিতরণ

শরীয়তপুরে লাকার্তা ফাউন্ডেশনের উদ্যোগে গৃহহীনদের মাঝে ঘরের চাবি বিতরণ

শরীয়তপুরের ভেদরগঞ্জে লাকার্তা ফাউন্ডেশনের উদ্যোগে গৃহহীনদের মাঝে ঘরের চাবি হস্তান্তর ও দুস্তদের মাঝে ঈদ উপলক্ষ্যে  বস্ত্র  ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার সকাল ১০টায় ভেদরগঞ্জের লাকার্তা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ১০ গৃহহীন 13435914_1118080458230862_22049667_nপরিবারকে ঘরের চাবি ও ২৯০ জনের মাঝে শাড়ি , লুঙ্গি ও ঈদের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও  বিশেষ অতিথি হিসেবে ছিলেন ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকতা। এ সময় আরও উপস্থিত ছিলেন লাকার্তা ফাউন্ডেশনের সভাপতি, সেক্রেটারী ও অন্যান্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য ২০১৪ সালে লাকার্তা ফাউন্ডেশন প্রকাশ পাওয়ার পর থেকে বিভিন্ন সামাজিক কর্মকান্ড পরিচালনা করে আসছে।

আরও পড়ুন

সর্বশেষ