শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬
প্রচ্ছদজাতীয়র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ছিনতাইকারী দলের সদস্য নিহত

র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ছিনতাইকারী দলের সদস্য নিহত

রামপুরা এলাকায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ছিনতাইকারী দলের সদস্য কামাল পারভেজ (৪২) নিহত হয়েছে। বুধবার মধ্যরাতে এই ঘটনা ঘটে। র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান বলেন, রামপুরা এলাকায় র‌্যাবের টহল টিমের সঙ্গে ছিনতাইকারীদের একটা গ্রুপের গুলি বিনিময়ের ঘটনায় ছিনতাইকারী দলের এক সদস্য নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে একটি আমেরিকান পিস্তল, একটি দেশি রিভলভার ও নয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

বুধবার মধ্যরাতে পুলিশ ওই ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে(ঢামেক) নিয়ে আসে। জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক রাত ২টার সময় তাকে মৃত বলে ঘোষণা করেন। রামপুরা থানার উপ পরিদর্শক দেলওয়ার হোসেন জানান, পৌনে একটার দিনে র‌্যাব ৩ এর সঙ্গে বন্দুকযুদ্ধে কামাল নিহত হয়। খবর পেয়ে পুলিশ ওই ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে ঢামেক জরুরী বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ২টার সময় তাকে মৃত বলে ঘোষণা করে। জানা গেছে, মৃত কামাল বরিশাল জেলার গৌরনদী উপজেলার কেনাই কাজীর ছেলে। সে উত্তরার আজমপুর এলাকাতে বসবাস করতো। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা আছে কামালের লাশ।

আরও পড়ুন

সর্বশেষ