সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব এম আসলাম চৌধুরীর পুনরায় ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বুধবার ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান এই রিমান্ড মঞ্জুর করেন।সাত দিনের রিমান্ড শেষে আসলাম চৌধুরীকে আদালতে হাজির করে পুনরায় ৭ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের ইন্সপেক্টর ফজলুল হক। এর আগে গত ৩১ মে আসলাম চৌধুরী ৭ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।
সরকার উৎখাতের ষড়যন্ত্রের মামলায় বলা হয়, আসলাম চৌধুর গত ৫ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত ভারতে অবস্থানকালে আইনানুগভাবে প্রতিষ্ঠিত বাংলাদেশ সরকারকে উৎখাতের জন্য বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক বহিভূত রাষ্ট্র ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদ এর এজেন্ট মোন্দি এন সাফাদির সঙ্গে সাক্ষাত করেন। যার কিছু ছবি গনমাধ্যমে প্রকাশিত হয়। উক্ত আসামীকে গ্রেপ্তারের পর যে জানায় যে, ওই সময় ভারতে অবস্থান করে মোসাদ এর এজেন্ট মোন্দির সঙ্গে ভারতের বিভিন্ন স্থানে বৈঠক করে বাংলাদেশ সরকারকে উৎখাতের ষড়যন্ত্র করেছেন। উক্ত ষড়যন্ত্রের অংশ হিসেবে সরকারকে অবৈধভাবে উৎখাতের জন্য দেশে সন্ত্রাস, নাশকতা ও বিদ্বেষ সৃষ্টির উদ্যোগ গ্রহণ করেন যা দেশে অখন্ডতা, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি হুমকি স্বরূপ এবং রাষ্ট্রদ্রোহের শামিল। উল্লেখ্য, মতিঝিল ও লাগবাগ থানার দুই নাশকতার মামলায় আগামী ৬ জুন রিমান্ড আবেদন শুনানির দিন ধার্য আছে। গত ১৫ মে সন্ধ্যায় রাজধানীর খিলতে এলাকা থেকে আসলামকে গ্রেপ্তার করে ডিবি। পরদি ফৌজদারি কার্যবিধির (সন্দেহজনক) ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়। গ্রেপ্তারের আগে আসলাম চৌধুরীসহ সাত জনের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।




