চট্টগ্রামের সমুদ্র উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘রোয়ানু’। ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলের বিভিন্ন এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। চট্টগ্রাম আবহাওয়া অফিসের আবহাওয়া পূর্বাভাস কর্মকর্তা আতিকুর রহমান এ খবর নিশ্চিত করেন। তিনি জানান, দুপুর পৌনে ১টার দিকে ঘূর্ণিঝড় ‘রোয়ানু’ উপকূলে আঘাত হানে।