বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদজাতীয়শিক্ষক লাঞ্ছনাকারীরা অবশ্যই শাস্তি পাবেন

শিক্ষক লাঞ্ছনাকারীরা অবশ্যই শাস্তি পাবেন

নারায়ণগঞ্জে একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে লাঞ্ছনা ও কান ধরে ওঠ-বস করানোর ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। ১৭ মে রাজধানীর বিচার-প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ২০তম বিচার বিভাগীয় প্রশাসন প্রশিক্ষণ অনুষ্ঠান উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

আইনমন্ত্রী বলেন, শিক্ষককে কান-ধরে ওঠ-বস করানো অত্যন্ত নিন্দনীয় কাজ।পেনাল কোড ঠিক মতো ঘাটলে এটা অপরাধ হিসেবে বিবেচিত হবে।এ ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তি পেতে হবে। আইন হাতে তুলে নেওয়া বরদাশত করা হবে না। কুমিল্লা সোহাগী জাহান তনু হত্যাকাণ্ড বিষয়ে অপর এক প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, দেশের মানুষকে বিচলিত করা তনু হত্যাকাণ্ডের ময়নাতদন্ত প্রতিবেদন ও ডিএনএ রিপোর্টসহ আদালতে অভিযোগপত্র দেওয়া হলে তখন আদালত আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। তদন্তাধীন বিষয়ে মন্তব্য করা ঠিক হবে না বলেও উল্লেখ করেন আনিসুল হক।

এর আগে বিচার-প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক বিচারপতি খন্দকার মূসা খালেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতে থেকে বক্তব্য রাখেন আনিসুল হক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইনস্টিটিউটের পরিচালক (প্রশিক্ষণ) মীর শফিকুল আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব আবু সালেহ শেখ মুহাম্মদ জহিরুল হক।

শ্রেণিকক্ষে ‘ধর্মীয় কটূক্তির’ অভিযোগে এনে গত শুক্রবার নারায়ণগঞ্জের বন্দর উপজেলার পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে স্থানীয় সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে মারধর ও কান ধরে ওঠ-বস করান।

আরও পড়ুন

সর্বশেষ