বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েসিলেটে বজ্রপাতে তিন কিশোরের মৃত্যু

সিলেটে বজ্রপাতে তিন কিশোরের মৃত্যু

বিলে মাছ ধরা অবস্থায় সিলেটের কোম্পানীগঞ্জে বজ্রপাতে তিন কিশোরের মৃত্যু হয়েছে। ১৫ মে সকালে উপজেলার পূর্ব ইসলাম ইউনিয়নের রাউটি বিলে মাছ ধরা অবস্থায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ তিন কিশোরের মরদেহ উদ্ধার করে। নিহতরা হলো- উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের খায়েরগাঁও গ্রামের তাজুল ইসলামের ছেলে ইমরান হোসেন (১৪), সুবহান খাঁর ছেলে সেলিম হোসেন (১৫)  এবং একই গ্রামের নূরুল ইসলামের ছেলে নবী হোসেন খা (১৪)।

স্থানীয়রা জানান,  দরিদ্র পরিবারের তিন কিশোর সকালে বাড়ির পার্শ্ববর্তী রাউটি বিলে মাছ ধরতে যায়। এমন সময় আকস্মিক বজ্রপাত হলে ঘটনাস্থলেই তারা তিনজন মারা যায়। সিলেটের কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বায়েস আলম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, নিহতদের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। এদিকে, তিন কিশোরের মৃত্যুতে এলাকায় শোকের মাতন চলছে। স্থানীয় লোকজন সকাল থেকে নিহতদের বাড়িতে ভিড় করছেন।

আরও পড়ুন

সর্বশেষ