বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদটপ৮ মে জামায়াতের দেশব্যাপী হরতাল

৮ মে জামায়াতের দেশব্যাপী হরতাল

মহান মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধ সংঘটনের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ডাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বহাল রাখার প্রতিবাদে ৮ মে সকাল থেকে ৯ মে সকাল পর্যন্ত ২৪ ঘণ্টার হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী। মে ০৫ নিজামীর ফাঁসির রায় বহালের সুপ্রিম কোর্ট অাপিল বিভাগের সিদ্ধান্তের পরপরই এক বিবৃতিতে এই হরতালসহ অন্যান্য রাজনৈতিক কর্মসূচির ঘোষণা দেয় জামায়াতে ইসলামী।

এক যুক্ত বিবৃতিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ ও ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান ৬ মে দেশব্যাপী দোয়া দিবস, ৭ মে দেশব্যাপী শান্তিপূর্ণ বিক্ষোভ এবং আগামী ৮ মে সকাল ৬টা থেকে ৯ মে সকাল ৬টা পর্যন্ত দেশব্যাপী শান্তিপূর্ণ সর্বাত্মক হরতালের কর্মসূচি ঘোষণা করেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের এম. আলম স্বাক্ষরিত ওই বিবৃতিতে অ্যাম্বুলেন্স, লাশবাহী গাড়ী, হাসপাতাল, ঔষধের দোকান, ফায়ার সার্ভিস ও সংবাদপত্রের গাড়িকে হরতালের আওতামুক্ত রাখা হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ