শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদটপতৃণমূল বিএনপির কেন্দ্রীয় কমিটি ও জেলা কমিটি ঘোষণা

তৃণমূল বিএনপির কেন্দ্রীয় কমিটি ও জেলা কমিটি ঘোষণা

জাতীয় প্রেসক্লাবে তৃণমূল বিএনপির কেন্দ্রীয় কমিটি ও জেলা কমিটি ঘোষণা করা হয়েছে। ২২ এপ্রিল জাতীয় প্রেসক্লাবে সোস্যাল ডেমোক্রেটিক পার্টির তৃণমূল বিএনপিতে যোগদান’ শীর্ষক অনুষ্ঠান আয়োজনে এই কমিটির ঘোষণা দেয়া হয়।

নতুন এই কমিটিতে চেয়ারম্যান হিসাবে রয়েছেন ব্যারিস্টার নাজমুল হুদা, কো-চেয়ারম্যান অধ্যাপিকা জাহানারা বেগম, সিনিয়র ভাইস চেয়ারম্যান আরিফ মইনউদ্দিন, মহাসচিব ড. এস জেড এম সালেহউদ্দিন। এ সময় কেন্দ্রীয় কমিটির ২২ সদস্যের নাম ঘোষণা করা হয়। এছাড়া তৃণমূল বিএনপির ১৯টি জেলায় আহ্বায়ক কমিটির নাম ঘোষণা করেন সংগঠনের আহ্বায়ক ব্যারিস্টার নাজমুল হুদা।

অনুষ্ঠানে নাজমুল হুদা প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, দেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতা দূর করতে যদি সংলাপের প্রয়োজন হয় তাহলে অবশ্যই সংলাপ করবেন। কিন্তু যারা নির্বাচন, গণতন্ত্র ও নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরে বিশ্বাস করে না তাদের সঙ্গে সংলাপ নয়।

আরও পড়ুন

সর্বশেষ