শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েশহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ঐতিহাসিক মুজিবনগরে জনসভা শুরু

শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ঐতিহাসিক মুজিবনগরে জনসভা শুরু

স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্যে দিয়ে ঐতিহাসিক মুজিবনগর দিবসের জনসভা শুর হয়েছে। মুজিবনগর স্মৃতি কমপ্লেক্সের শেখ হাসিনা মঞ্চে ১৭ এপ্রিল সকাল ১০টায় এ জনসভা শুরু হয়। বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত মুজিবনগর দিবসের জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। সভায় উপস্থিত রয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এমপি, খুলনা বিভাগীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক এমপি, সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম, সাবেক শিল্পমন্ত্রী কর্নেল (অব.) ফারুক খান, জাতীয় সংসদের হুইপ সোলাইমান হক জোয়ার্দার সেলুন এমপি, মেহেরপুর-এক আসনের এমপি ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন দোদুল, মেহেরপুর-দুই (গাংনী) আসনের এমপি মকবুল হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক এবং গাংনী পৌর মেয়র আশরাফুল ইসলাম।
এর আগে ভোর ৫টা ৩৫ মিনিটে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে মুজিবনগর দিবসের কর্মসূচি শুরু করা হয়। ওই সময় আনসার সদস্যদের নেতৃত্বে জাতীয় পর্যায়ের নেতৃবৃন্দকে গার্ড অফ অনার প্রদান করা হয়। পরে পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), আনসার ও ভিডিপি এবং বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের সমন্বয়ে কুচকাওয়াজ করা হয়।

আরও পড়ুন

সর্বশেষ