শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬
প্রচ্ছদরাজনীতিকারাগারে পাঠানোর তিন ঘণ্টা পর জামিন পেলেন মির্জা ফখরুল

কারাগারে পাঠানোর তিন ঘণ্টা পর জামিন পেলেন মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন পুনর্বিবেচনার আবেদন মঞ্জুর করেছেন আদালত। ফলে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর তিন ঘণ্টা পর জামিন পেলেন তিনি। ৩০ মার্চ বেলা পৌনে একটায় পল্টন থানার নাশকতার তিন মামলার মধ্যে দু’টিতে জামিন নামঞ্জুর করে ফখরুলকে কারাগারে পাঠিয়ে দেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট গোলাম নবীর আদালত। অন্য মামলাটিতে জামিন পান তিনি।  দুপুরে জামিন পুনর্বিবেচনার আবেদন জানান মির্জা ফখরুলের আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া। বিকেল চারটায় শুনানি শেষে এ আবেদন মঞ্জুর করেন একই আদালত। সর্বোচ্চ আদালতের নির্দেশে ঢাকার সিএমএম আদালতে আত্মসমর্পণ করে সকালে জামিনের আবেদন জানিয়েছিলেন মির্জা ফখরুল।

আরও পড়ুন

সর্বশেষ