শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬
প্রচ্ছদরাজনীতিকারাগারে নিজামীর সঙ্গে দেখা করেছেন স্ত্রী, দুই ছেলে ও তিন পুত্রবধূ

কারাগারে নিজামীর সঙ্গে দেখা করেছেন স্ত্রী, দুই ছেলে ও তিন পুত্রবধূ

ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর সঙ্গে দেখা করতে কাশিমপুর কারাগারে গিয়েছেন নিজামীর স্ত্রী, দুই ছেলে ও তিন পুত্রবধূ । ২৪ মার্চ দুপুর ১২টার দিকে মতিউর রহমান নিজামীর সঙ্গে দেখা করতে  কারাগারে যান তার‍া। যারা দেখা করতে গেলেন তারা হলেন- স্ত্রী সামছুন্নাহার,  দুই ছেলে ব্যারিস্টার নাজিবুর রহমান ও ডা. নাঈমুর রহমান এবং তিন পুত্রবধূ সুর্বণা, রায়য়ান ও ফালুয়া। কাশিমপুর কারাগার পার্ট-২ এর জেল সুপার প্রশান্ত কুমার বণিক জানান, দুপুর ১২টার দিকে জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর সঙ্গে দেখা করতে তার পরিবারের লোকজন কারাগারে আসেন। পরে তাদের দেখা করা সুযোগ করে দেওয়া হয়।

আরও পড়ুন

সর্বশেষ