রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রচ্ছদআরো খবর......১০ ও ১১ জুলাই আওয়ামী লীগের জাতীয় সম্মেলন

১০ ও ১১ জুলাই আওয়ামী লীগের জাতীয় সম্মেলন

আওয়ামী লীগের নির্ধারিত জাতীয় সম্মেলনে পেছানো হয়েছে। তাই ২৮ মার্চের পরিবর্তে দলটির জাতীয় সম্মেলন ১০ ও ১১ জুলাই দু’দিনব্যাপী অনুষ্ঠিত হবে। দেশজুড়ে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের কারণে এ সম্মেলন পেছানো হলো। ২০ মার্চ গণভবনে অনুষ্ঠিত দলটির কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।এর আগে রোববার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনের তারিখ নির্ধারণ করতে বৈঠকে বসে দলটির কার্যনির্বাহী সংসদ। সন্ধ্যা ৭টায় বাসভবন গণভবনে এ সভা শুরু হয়। সভায় সভাপতিত্ব করেন দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরও পড়ুন

সর্বশেষ