শনিবার, আগস্ট ১৫, ২০২৬
প্রচ্ছদজাতীয়রাজধানীতে সিএনজি অটোরিকশা চালকদের ২৪ ঘণ্টার ধর্মঘট চলছে

রাজধানীতে সিএনজি অটোরিকশা চালকদের ২৪ ঘণ্টার ধর্মঘট চলছে

গাড়ি রেকারিং ও জেল-জরিমানা বন্ধসহ সাত দফা দাবিতে রাজধানীতে সিএনজি অটোরিকশা চালকদের ২৪ ঘণ্টার ধর্মঘট চলছে। ১৩ মার্চ সকাল ৬টা থেকে এ ধর্মঘট শুরু হয়। এর আগে ১২ মার্চ ঢাকা জেলা সিএনজি অটোরিকশা ড্রাইভার্স ইউনিয়ন ধলপুর যাত্রাবাড়ী কার্যালয়ে এক সভায় এ ধর্মঘটের ডাক দেওয়া হয়। এ ধর্মঘট বিষয়ে ‘ঢাকা জেলা ফোর স্টার অটো-সিএনজি ড্রাইভার ইউনিয়ন’র সভাপতি রফিকুল ইসলাম বলেন, কথায়-কথায় গাড়ি রেকারিং, শ্রমিকদের অত্যাচ‍ার জেল-জরিমানার প্রতিবাদসহ সাত দাবিতে এই ধর্মঘট পালন করা হচ্ছে। এদিকে, ঢাকা মহানগর সিএনজি অটোরিকশা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সিদ্দুকুর রহমান বলেন, ধর্মঘটের বিষয়টি আমরা জানতাম না। সকালে ড্রাইভার‍া গাড়ি নিয়ে বের হলে বেশ কিছু সিএনজি অটোরিকশা ভাঙচুর করা হয়। তখন ধর্মঘটের বিষয়টি আমরা জানতে পারি।

আরও পড়ুন

সর্বশেষ