রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েকক্সবাজারে কার্গো বিমান বিধ্বস্ত

কক্সবাজারে কার্গো বিমান বিধ্বস্ত

কক্সবাজারের নাজিরাটেক সমুদ্র পয়েন্টে পোনাবাহী একটি বেসরকারি কার্গো বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় কার্গোর পাইলটকে আহতাবস্থায় উদ্ধার করা হলেও এক নেভিগেটর এখনো নিখোঁজ  রয়েছে। ০৯ মার্চ সকাল পৌনে ১০টার দিকে নাজিরাটেক সমুদ্র পয়েন্টে বিসমিল্লাহ এয়ারলাইন্সে পোনাবাহী ওই কার্গোবিমানটি বিধ্বস্ত হয়। পাইলটকে আহতাবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে আনা হয়েছে। তবে তাদের নামপরিচয় জানা যায়নি। বলাকা হ্যাচারির মালিক ও কক্সবাজার শহর আওয়ামী লীগের সভাপতি জানান, কার্গো বিমানটি কক্সবাজার থেকে পোনা নিয়ে যশোর যাচ্ছিল। এসময় যান্ত্রিক ক্রটির কারণে নাজিরাটেক সমুদ্র পয়েন্ট বিধ্বস্ত হয়। ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ আবদুল মজিত এ তথ্য নিশ্চিত করে  জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থল থেকে পাইলটকে উদ্ধার করেছে। জোয়ার থাকার কারণে উদ্ধার কাজ কিছুটা ব্যাহত হচ্ছে।

আরও পড়ুন

সর্বশেষ