রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনচট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের নির্বাচন ৩১ মার্চ

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের নির্বাচন ৩১ মার্চ

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) নির্বাচন ৩১ মার্চ। রোববার নির্বাচন পরিচালনা কমিটির সভায় নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মোয়াজ্জেমুল হকের সভাপতিত্বে সিইউজে কার্যালয়ে অনুষ্ঠিত সভায় কমিটির সদস্য তমাল চৌধুরী, নিজাম উদ্দিন আহমেদ, মুহাম্মদ মোরশেদ আলম ও নূর উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। সভায় বিস্তারিত আলোচনা শেষে নির্বাচনী তফসিল চূড়ান্ত করা হয়। ঘোষিত তফসিল অনুযায়ী সিইউজের নির্বাচন উপলক্ষে ১১ ও ১২ মার্চ সকাল ১১টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ করা হবে। ১৪ মার্চ একই সময়ে মনোনয়নপত্র জমা নেওয়া হবে। পরদিন ১৫ মার্চ বাছাই শেষে খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ১৬ মার্চ প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ রাখা হয়েছে। এরপর ১৬ মার্চ চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ৩১ মার্চ সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন

সর্বশেষ