রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রচ্ছদজাতীয়পরকীয়ার জেরেই ছেলে-মেয়েকে হত্যা করেছেন মা

পরকীয়ার জেরেই ছেলে-মেয়েকে হত্যা করেছেন মা

মূলত পরকীয়া, অর্থ-সম্পত্তির লোভ প্রভৃতির জেরেই রাজধানীর বনশ্রীতে ভাই-বোন অরনী ও আলভীকে নিজের ওড়না দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছেন তাদের মা মাহফুজা মালেক জেসমিন। র‌্যাবের হেফাজতে নেওয়ার পর সেখানে জিজ্ঞাসাবাদ থেকেই এমনটা নিশ্চিত হওয়া গেছে। ০৩ মার্চ এ বিষয়ে আনুষ্ঠানিক প্রেস ব্রিফিংয়ে র‌্যাব জানায়, মানসিকভাবে পুরোপুরি সুস্থ মনে হলেও মাহফুজা মালেকই তার দুই সন্তানকে হত্যা করার কথা স্বীকার করেছেন। তিনি বলেছেন, সন্তানদের শিক্ষা নিয়ে তার উদ্বেগ থেকেই এই হত্যাকাণ্ড ঘটেছে।  দুপুর ১টার দিকে র‌্যাবের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি ‍মাহমুদ খান।

মুফতী জানান, ঘটনার দিন বিকেল ৫টার দিকে মা জেসমিন আক্তার মেয়েকে নিজের ঘরে নিয়ে ওড়না দিয়ে প্রথমে মেয়েকে শ্বাসরোধের চেষ্টা করেন। মেয়ে অরনীর সঙ্গে ধস্তাধস্তির এক পর্যায়ে নিচে পড়ে যায়। এ সময় তিনি মেয়ের মৃত্যু নিশ্চিত করেন। পরে একইভাবে ছেলেকে হত্যা করেন। এদিকে, র‌্যাব’র অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়াউল আহসান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে বলেন, মাহফুজা মালেক জেসমিনের পারিবারিক কলহ, মানসিক বৈকল্য, বিবাহ-বহির্ভূত সম্পর্ক, অর্থ-সম্পত্তির লোভ প্রভৃতিই এ হত্যাকাণ্ডের প্রধান কারণ।

  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ