বিশেষ অথনৈতিক অঞ্চলে স্থানীয়দের প্রাধান্য দেওয়ার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।একই সঙ্গে দেশে একশো বিশেষ অর্থনৈতিক অঞ্চল করা হবে বলে জানান তিনি। রোববার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র সকাল সাড়ে ১১টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে ১০ অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী এ কথা বলেন। ১০টি অর্থনৈতিক অঞ্চলের মধ্যে সরকারি অর্থায়নে ৪টি ও বেসরকারি অর্থায়নে ৬টি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা হচ্ছে।



