রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনলতিফকে গ্রেফতারের জন্য জন্য ১৫ দিনের আলটিমেটাম দিয়েছেন নগর আওয়ামী লীগ

লতিফকে গ্রেফতারের জন্য জন্য ১৫ দিনের আলটিমেটাম দিয়েছেন নগর আওয়ামী লীগ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি বিকৃতির ঘটনায় সংসদ সদস্য এমএ লতিফকে গ্রেফতারের জন্য জন্য ১৫ দিনের আলটিমেটাম দিয়েছেন নগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী। সোমবার বিকেলে নগরীর লালদীঘি মাঠে এমএ লতিফকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করার দাবিতে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ আলটিমেটাম দেন তিনি। নাগরিক মঞ্চের ব্যানারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময়ের মধ্যে এমএ লতিফের বিচার না হলে পুনরায় লালদীঘি মাঠে সভা করা হবে ঘোষণা দিয়ে মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘ওই সভায় চূড়ান্ত সিদ্ধান্ত হবে। তার (লতিফ) এমপিগিরি থাকতে পারবে না, তার বিচার করতে হবে, তাকে কারাগারে বন্দী করতে হবে।’

বক্তব্যের শুরুতেই ‘যারা আমার নেতা বঙ্গবন্ধুর প্রতিকৃতি বিকৃতকারীর বিচার চান তাদের সালাম জানাই, আর যারা লতিফের লোক তাদের আঘাত জানাই’ বলে বক্তব্য শুরু করেন মহিউদ্দিন চৌধুরী। এরপর বলেন, এমএ লতিফকে আমার নেত্রী প্রার্থিতা দিয়েছিলেন বলে তার হয়ে কাজ করেছিলাম। কিন্তু এখন প্রমাণিত হয়েছে সে একজন পাকিস্তানি চক্রান্তকারীদের হোতা। লতিফের নামের আগে এমপি উচ্চারণ না করে কুলাঙ্গার উচ্চারণ করার কথা বলে নগর আওয়ামী লীগ সভাপতি আরও বলেন, ‘এমএ লতিফ একজন কুলাঙ্গার। বঙ্গবন্ধুকে নিয়ে বিকৃত করার পর তাকে আর এমপি বলতে পারবো না। তার বিচার হতে হবে।’ লতিফকে লালদীঘি ময়দানে অবাঞ্চিত ঘোষণা করে তিনি বলেন, ‘লালদীঘির মাটি পবিত্র। এ কুলাঙ্গারকে এই পবিত্র মাটিতে ঢুকতে দেওয়া হবে না।

  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ