রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েশিশু আবদুল্লাহ হত্যা মামলার প্রধান আসামি মোতাহার বন্দুকযুদ্ধে নিহত

শিশু আবদুল্লাহ হত্যা মামলার প্রধান আসামি মোতাহার বন্দুকযুদ্ধে নিহত

ঢাকার কেরানীগঞ্জে শিশু আবদুল্লাহ হত্যা মামলার প্রধান আসামি মোতাহার হোসেন র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। মোতাহার আবদুল্লাহকে অপহরণ করে হত্যা ও এসিড দিয়ে ঝলসে দেওয়ার মূল অভিযুক্ত, পলিকল্পনা ও হত্যাকারী। ০৮ ফেব্রুয়ারি ভোর সোয়া ৪টায় চিটাখোলা এলাকায় এ ঘটনা ঘটে। র‌্যাব-১০ এর কমান্ডিং অফিসার (সিও) মো. জাহাঙ্গির হোসেন মাতুব্বর বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, এদিন ভোরে চিটাখোলা এলাকা দিয়ে দু’টি মোটরসাইকেলযোগে মোতাহারসহ চারজন আসছিলেন। এসময় র‌্যাব-১০ এর টহল দল সন্দেহবশত তাদের থামতে বললে তারা না থেমে উল্টে হামলা চালায়। এ পর্যায়ে র‌্যাবের পাল্টা হামলায় বেশ কিছুক্ষণ গোলাগুলি চলে। এরপর একজনের মরদেহ পড়ে থাকে ও বাকিরা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যান। পরে জানা যায়, মরদেহটি মোতাহারের।

আরও পড়ুন

সর্বশেষ