শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদজাতীয়সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

সরকারের দুই বছরপূর্তি উপলক্ষে ১২ জানুয়ারি সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১১ জানুয়ারি বিষয়টি নিশ্চিত করেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম। সমসাময়িক বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদানের পাশাপাশি প্রধানমন্ত্রীর ভাষণে জাতীয় রাজনীতি, পৌর নির্বাচন, সহিংস রাজনীতি ও জড়িতদের বিচার, যুদ্ধাপরাধীদের বিচার, জাতীয় ও আর্ন্তজাতিক অঙ্গনে বাংলাদেশের অগ্রগতি, পদ্মা সেতু, অর্থনীতি, মানুষের আর্থ-সামাজিক অবস্থা, আইনের শাসন, ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন বিষয় উঠে আসতে পারে বলে জানা গেছে প্রধানমন্ত্রীর দফতরের সূত্রে।

আরও পড়ুন

সর্বশেষ