রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েইজতেমার আখেরি মোনাজাতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  টঙ্গীর তুরাগ নদীর তীরে অনুষ্ঠিত বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে অংশ নেন প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে মোনাজাতে অংশ নেন বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা ও প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি এবং প্রধানমন্ত্রী পরিবারের অন্যান্য সদস্যরা। দেশ ও জাতির মঙ্গল কামনার পাশাপাশি বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্য, সমৃদ্ধি ও শান্তি কামনা করা হয় বিশেষ মোনাজাতে।

  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ