বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট ছাড়ার ঘোষণা দিয়েছে ইসলামী ঐক্যজোট।০৭ জানুয়ারি রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে ত্রি-বার্ষিক জাতীয় কনভেনশনে দলটির চেয়ারম্যান আবদুল লতিফ নেজামী জোট ছাড়ার এ ঘোষণা দেন। জোট ছাড়ার কারণ হিসেবে এক প্রশ্নের জবাবে আবদুল লতিফ নেজামী বলেন, দলকে সময় দেওয়া ও গোছানোর জন্য আমরা জোট ছেড়ে বেরিয়ে এসেছি। সরকারের কোনো চাপ ছিলো কিনা, প্রশ্নের জবাবে তিনি বলেন, জোট ছাড়ার পিছনে সরকারের কোনো চাপ ছিলো না। আমরা দলের প্রয়োজনেই জোট ছেড়েছি। বিএনপি’র ওপরও আমাদের কোনো অভিযোগ নেই।



