শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনবনফুল ও মধুবনকে ৩০ লাখ টাকা দণ্ড

বনফুল ও মধুবনকে ৩০ লাখ টাকা দণ্ড

বনফুল ও মধুবনকে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যপণ্য তৈরি, ক্ষতিকর উপাদান ব্যবহারসহ নানা অনিয়মের অভিযোগে ৩০ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার আলম মঙ্গলবার রাতে নগরীর বায়েজিদ থানার শেরশাহ ও পাঁচলাইশ থানার বিবিরহাট এলাকায় দুই প্রতিষ্ঠানের কারখানায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, নোংরা পরিবেশে মিষ্টি তৈরি, ঘনচিনি (স্যাকারিন) ও পুরোনো শিশা ব্যবহার করায় বনফুলকে ১৫ লাখ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া নুডলস, বিস্কুট, চানাচুরসহ বিভিন্ন পণ্যে তৈরির অগ্রীম তারিখ বসানো ও ক্ষতিকর দ্রব্য ব্যবহার করায় মধুবনকে ১৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। মধুবনের কারখানার শ্রমিকরা ম্যাজিস্ট্রেটকে জানিয়েছেন, ওই কারখানায় খাদ্যপণ্য তৈরিতে মেয়াদোত্তীর্ণ ও ক্ষতিকর কেমিক্যাল, শিল্পে ব্যবহৃত (ইন্ডাস্ট্রিয়াল গ্রেড) অ্যাসিডসহ বিভিন্ন উপাদান বিস্কুট থৈরিতে ব্যবহৃত হচ্ছিল।

আরও পড়ুন

সর্বশেষ