শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬
প্রচ্ছদরাজনীতিবৃহস্পতিবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জামায়াত

বৃহস্পতিবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জামায়াত

দলের আমীর মতিউর রহমান নিজামীর ফাঁসির আদেশ বহালের প্রতিবাদে ৭ জানুয়ারি সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জামায়াত। ৬ জানুয়ারি সকালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ রায় ঘোষণার  ঘণ্টা খানের মধ্যে সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমাদ ও ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান।বিবৃতিতে তারা বলেন, মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে যে সব অভিযোগ উত্থাপন করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট ও কাল্পনিক।  বিবৃতিতে আরো বলা হয়, দেশবাসী এ রায় প্রত্যাখ্যান করেছে। এ রায়ের বিরুদ্ধে নিজামী উচ্চ আদালতে রিভিউ আবেদন করবেন। রিভিউ আবেদনে ন্যায়বিচার নিশ্চিত হলে নিজামী অবশ্যই বেকসুর খালাস পাবেন বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।

  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ