শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদজাতীয়পাট আইন-২০১৬’র খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা

পাট আইন-২০১৬’র খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা

সর্বোচ্চ এক লাখ টাকা জরিমানার বিধান রেখে পাট আইন-২০১৬’র খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। জানুয়ারি ০৪ সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকের পর মন্ত্রিপরিষদ বিভাগ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান। এর আগে সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। মন্ত্রিপরিষদ সচিব জানান,  ১৯৬২ সালের অর্ডিন্যান্সকে আইন করা হলো। এতোদিন জরিমানার বিধান ছিল না। বর্তমানে এ আইনে সর্বোচ্চ ১ লাখ টাকা জরিমানা ও তিন বছরের কারাদণ্ড অথবা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ