কেঁপে উঠলো বাংলাদেশ। রাজধানীসহ দেশের কয়েকটি এলাকা থেকে ভূমিকম্পে কেঁপে ওঠার খবর পাওয়া যাচ্ছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) প্রাথমিকভাবে এ কম্পনের মাত্রা ৬.৮ জানিয়েছিল। কিন্তু এক ঘণ্টা পর সংস্থাটি জানায়, ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৭। ০৪ জানুয়ারি ভোর ৫টা ৭ মিনিটে এ কম্পণ অনুভূত হয়। কয়েক সেকেণ্ড ধরে এ কম্পণ অব্যাহত থাকে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ভারতের মণিপুর রাজ্যের ইম্ফলে, আরাকান ব্লাইন্ড ম্লেগাট্রাস্ট চুটিতে। এটি বাংলাদেশ ও মিয়ানমারের সীমান্ত সংলগ্ন এলাকা। ঢাকা থেকে এর দূরত্ব ৩৫০ কিলোমিটার। ভূমিকম্পের সময় রিখটার স্কেলে ঢাকায় কম্পনের তীব্রতা ছিল ৪ মাত্রার বেশি। মাটির খুব বেশি গভীরে না হওয়ায় কম্পন বেশি অনুভূত হয়েছে। এ ধরনের ভূমিকম্পকে শ্যালো ফোকাস আর্থকোয়েক বলা হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বলছে, ভারতের স্থানীয় সময় ভোর চারটা ৩৫ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। উৎপত্তিস্থল ইম্ফল থেকে ২৯ কিলোমিটার উত্তর-পশ্চিমে। ভূমিকম্পে হতাহতের খবর পাওয়া যাচ্ছে। রাজধানী ঢাকায় একজন মারা গেছেন। সারা দেশে অন্তত ৫০ জন আহত হয়েছেন।



