শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬
প্রচ্ছদঅর্থ ও বানিজ্য সময়ব্যাংকে চাকরির আবেদনে পে-অর্ডার নয়

ব্যাংকে চাকরির আবেদনে পে-অর্ডার নয়

এখন থেকে রাষ্ট্রায়ত্তসহ সব ব্যাংকে চাকরির আবেদন করতে কোনো পে-অর্ডার বা ব্যাংক ড্রাফট করতে হবে না প্রার্থীদের। ২৯ ডিসেম্বর বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা করেছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, চাকরির আবেদনের সময় পে-অর্ডার বা ব্যাংক ড্রাফট করতে শিক্ষিত বেকার জনগোষ্ঠীর জন্য অনেক ব্যয় ও কষ্টসাধ্য বিষয়। তাই বিষয়টি বিবেচনা করে বাংলাদেশ ব্যাংক এ সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে ব্যবস্থা নিতে দেশে কার্যরত সব ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে প্রজ্ঞাপনের অনুলিপি পাঠানো হয়েছে বলে সূত্র নিশ্চিত করেছে।

  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ