অনেক সফলতা, চড়াই উতরাই এবং কার্যক্রম এর মাধ্যমে আরো একটি সফল সেবা বর্ষ অতিক্রম করলো বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি , যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম এর সপ্তদশ কার্যকরি পর্ষদ। গত ২৫ ডিসেম্বর নগরীর জামালখানস্থ প্রেস ক্লাব মিলনায়তন এ অনুষ্ঠিত হয়ে গেল যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম এর সপ্তদশ কার্যকরি পর্ষদ এর বার্ষিক সাধারন সভা- ২০১৫। উক্ত সাধারন সভার প্রথম পর্বে যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম এর যুব প্রধান ফখরুল ইসলাম চৌধুরী পরাগ এর সভাপত্তিত্তে সপ্তদশ কার্যকরি পর্ষদ এর সদস্য বৃন্দ তাঁদের গত সেবা বর্ষের কার্যক্রম এর প্রতিবেদন পাঠ করেন । প্রতিবেদন পাঠ শেষে সবার সম্মতিক্রমে গত সেবা বর্ষের কার্যক্রম এর প্রতিবেদন সর্ব সম্মতিক্রমে গৃহীত হয়।
প্রতিবেদন পাঠ শেষ হবার পর শুরু হয় বার্ষিক সাধারন সভা – ২০১৫ এর দ্বিতীয় পর্ব। এ পর্বে যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম এর যুব প্রধান ফখরুল ইসলাম চৌধুরী পরাগ এর সভাপত্তিত্তে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদ এর সদস্য এবং চট্টগ্রাম জেলা ইউনিট এর চেয়ারম্যান ( ভারপ্রাপ্ত ) ডাঃ শেখ শফিউল আজম। এতে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম সিটি ইউনিট এর সেক্রেটারি এইচ এম সালাউদ্দিন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিট এর কার্যকরী পর্ষদ সদস্য বেদারুল আলম চৌধুরী বেদার, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম সিটি ইউনিট এর কার্যকরী পর্ষদ সদস্য সাফকাত জাহান, মহসিন উদ্দিন চৌধুরী ফয়সাল, কাজী তৌফিকুল আজম। এছাড়াও অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম এর প্রাক্তন যুব প্রধান জিয়া হাসান আল রাকিব, গোলাম বাকি মাসুদ, আব্দুল জব্বার, যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম এর প্রাক্তন সাংগঠনিক বিভাগীয় প্রধান এবং এক্স রেড ক্রিসেন্ট ইয়ুথ এলামনায় এসোসিয়েসন চট্টগ্রাম এর আহ্বায়ক তৌফিক আনোয়ার, প্রাক্তন কার্যকরী পর্ষদ সদস্য জয়দাস গুপ্ত রাজ, বিশ্বজিত রায়, শাহদাত হোসেন রোমেল , সৈয়দ আসাদ মাহমুদ, সাইফুল কাদের বিদ্যুৎ ,রাজিব দে, এ এস এম এরফান। উক্ত বার্ষিক সাধারন সভায় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুল কলেজ এর সম্মানিত দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক এবং শিক্ষক বৃন্দ। উক্ত বার্ষিক সাধারন সভায় প্রতিবার এর ন্যায় এবার ও যুব রেড ক্রিসেন্ট এর কাজে অনন্য অবদান এর সম্মান সরূপ সম্মানিত অধ্যাপক মোহাম্মদ শাহ্ আলম স্যার কে আজীবন স্মমাননা দেয়া হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদ এর সদস্য এবং চট্টগ্রাম জেলা ইউনিট এর চেয়ারম্যান ( ভারপ্রাপ্ত ) ডাঃ শেখ শফিউল আজম তাঁর বক্তব্যে যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রাম এর কার্যক্রম এর ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে এই কার্যক্রম আরও বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন এবং যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম এর কাজে সবসময় পাশে থাকবেন বলে আশা রাখেন। এছাড়াও মাননীয় প্রধান অতিথি উক্ত সাধারন সভায় আগামী ২২ ফেব্র“য়ারি থেকে ২৬ ফেব্র“য়ারী পর্যন্ত অনুষ্ঠিতব্য বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ১৩ তম জাতীয় ক্যা¤প চট্টগ্রাম এ হবে বলে ঘোষনা দেন এবং যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম কে পূর্বের ধারাবাহিকতায় আবারও একটি সফল ক্যা¤প সবাইকে উপহার দেয়ার জন্য প্রস্তুতি গ্রহন করার জন্য আহ্বান জানান। এছাড়াও অন্যান্য বক্তারা যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম এর ধারাবাহিক উন্নতিতে আশাবাদ ব্যক্ত করেন এবং যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম এর নেতৃত্ব ভবিষ্যতে আরও দৃর করার ব্যাপারে সবসময় পাশে থাকবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। সর্বশেষ এ বার্ষিক সাধারন সভা ২০১৫ এর সভাপতি তাঁর সমাপনি বক্তব্যে যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম এর সকল ইউনিট কে আসন্ন জাতীয় ক্যা¤প উপলক্ষে সার্বিক প্রস্তুতি গ্রহণ করার জন্য নির্দেশ দেন এবং এর মাধ্যমে তিনি উক্ত বার্ষিক সাধারন সভা ২০১৫ এর সমাপ্তি ঘোষনা করেন।




