রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনচট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বাংলাদেশ নেভাল অ্যাকাডেমির রাষ্ট্রপতি কুচকাওয়াজে যোগ দিতে ২৩ ডিসেম্বর চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল ১১টায় হেলিকপ্টারযোগে তাঁর চট্টগ্রামে এসে পৌঁছার কথা রয়েছে। প্রায় পাঁচঘণ্টার এ সফরে শিল্প মন্ত্রণালয়ের অধীনে পরিচালনাধীন চিটাগং ড্রাইডক ইয়ার্ডকে নৌবাহিনীর কাছে হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চট্টগ্রাম জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আসার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি  জানান, বাংলাদেশ নেভাল অ্যাকাডেমির (বিএনএ) প্রশিক্ষণার্থী ক্যাডেটদের সনদপত্র প্রদান ও শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সালাম গ্রহণ করবেন প্রধানমন্ত্রী।  পরে চিটাগং ড্রাইডককে নৌবাহিনীর কাছে হস্তান্তর করবেন।  সংক্ষিপ্ত আলোচনা শেষে ড্রাইডক ইয়ার্ড থেকে হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশে রওনা দেবেন তিনি। এর আগে চলতি মাসের ১০ তারিখ বাংলাদেশ মিলিটারি অ্যাকাডেমির প্যারেড অনুষ্ঠানে যোগ দিতে চট্টগ্রামের ভাটিয়ারিতে এসেছিলেনa প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরও পড়ুন

সর্বশেষ