শনিবার, আগস্ট ১৫, ২০২৬
প্রচ্ছদজাতীয়মহান বিজয় দিবসের কুচকাওয়াজে সালাম গ্রহণ করেছেন রাষ্ট্রপতি

মহান বিজয় দিবসের কুচকাওয়াজে সালাম গ্রহণ করেছেন রাষ্ট্রপতি

মহান বিজয় দিবসের কুচকাওয়াজে সালাম গ্রহণ করেছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। ১৬ ডিসেম্বর সকাল থেকে এ কুচকাওয়াজ চলছে জাতীয় প্যারেড স্কয়ারে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজের সালাম গ্রহণ করেন রাষ্ট্রপতি। পরে প্যারেড পরিদর্শন করেন তিনি। কুচকা ওয়াজ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি এবং তিন বাহিনীর প্রধান উপস্থিত আছেন। তারা রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান।

এবারের বিজয় দিবসের কুচকাওয়াজে ভারতীয় সশস্ত্র বাহিনীর লে. জেনারেল (অব.) ভিষ্ণু কান্ত চতুরভেদীর নেতৃত্বে ২৭ জন বীর মুক্তিযোদ্ধা উপস্থিত আছেন, যারা মহান মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে যুদ্ধে করে আমাদের বিজয়কে ত্বরাম্বিত করেছিলেন। কুচকাওয়াজ অনুষ্ঠানে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, ঊধ্বর্তন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা এবং বৈদেশি কূটনৈতিক ব্যক্তিরা উপস্থিত আছেন।মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের নিদের্শনায় বাংলাদেশ সেনাবাহিনীর পদাতিক ৯ ডিভিশনের ব্যবস্থাপনায় চলমান কুচকাওয়াজে বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বীর মুক্তিযোদ্ধা, সশস্ত্র বাহিনী, আধা সামরিক বাহিনী এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অংশগ্রহণ করছে। এবারের বিজয় দিবস কুচকাওয়াজে নতুনভাবে সংযোজিত হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর নারী কন্টিনজেন্ট।

  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ