পরাজয় ভুলতে না পেরে পাকিস্তানসহ অনেকে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্রকারীদের বিষ দাঁত ভেঙে দিচ্ছি, ভেঙে দেবো। ১৪ ডিসেম্বর বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনিস্টিউট মিলনায়তনে আওয়ামী লীগ আয়োজিত বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় তিনি এ কথা বলেন। শেখ হাসিনা বলেন, পাকিস্তান এখনও পরাজয় ভুলে নাই। তাদের ষড়যন্ত্র চলবে। একটা কথা বলতে চাই ষড়যন্ত্র করে কেউ বাংলাদেশের কিছু করতে পারবে না। ষড়যন্ত্রকারীদের বিষ দাঁত ভেঙে দিচ্ছি, ভেঙে দেবো।



