মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের সাকা চৌধুরীর সঙ্গে দেখা করার অনুমতি চেয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার ঢাকা কেন্দ্রীয় কারাগারে দেখা করার অনুমতিও পেয়েছেন তারা। সাকার পারিবারিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সূত্রটি জানায়, কয়েকদিন আগেই ছেলে হুম্মাম কাদের চৌধুরী ও ফজলুল কাদের চৌধুরী কারাগারে তাদের বাবার সঙ্গে দেখা করার অনুমতি চেয়ে আবেদন করেছিলেন। ঢাকা কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ দেখা করার অনুমতিও দিয়েছে। পরিবারের কয়েকজন সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর সঙ্গে দেখা করতে যাবেন।



