শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল বন্ধ

ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল বন্ধ

ঘন কুয়াশার কারণে ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যাওয়ায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে সব ধরনের ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। বুধবার দিনরাত আড়াইটা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে চলাচলকারী ছোট বড় ১৭টি ফেরির মধ্যে ওই সময় মাঝ পদ্মায় যানবাহন ও যাত্রী নিয়ে আটকা পড়েছে সাতটি ফেরি। পাটুরিয়া ফেরি ঘাট শাখার বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল জানান, রাতে কুয়াশার পরিমাণ বেড়ে যাওয়ার কারণে সব ধরনের ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। দুর্ঘটনা এড়াতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কুয়াশার পরিমাণ কমে গেলে পুনরায় ওই নৌরুটে ফেরি পারাপার স্বাভাবিক হবে বলে জানান তিনি।

আরও পড়ুন

সর্বশেষ