শনিবার, আগস্ট ১৫, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েদিনাজপুরে ইতালীয় এক নাগরিককে গুলি করেছে দুর্বৃত্তরা

দিনাজপুরে ইতালীয় এক নাগরিককে গুলি করেছে দুর্বৃত্তরা

এবার দিনাজপুরে পিয়েরো পারোলারি (৫০) নামে ইতালীয় এক নাগরিককে গুলি করেছে দুর্বৃত্তরা। বুধবার সকাল আটটার দিকে শহরের মির্জাপুর এলাকায় বিআরটিসি বাস ডিপোর সামনে এ ঘটনা ঘটে। তিনি এখন দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। কোতোয়ালি থানার পরিদর্শক আবুল হাসনাত বলেন, পেশায় পাদরি ও চিকিৎসক পিয়েরো সকালে সুইহারি ক্যাথলিক চার্চ থেকে বাইসাইকেলে করে শহরের দিকে যাচ্ছিলেন। বিআরটিসি বাস ডিপোর সামনে পৌঁছালে তিন মোটরসাইকেল আরোহী তাঁকে লক্ষ্য করে গুলি করে দ্রুত পালিয়ে যায়। গুলিবিদ্ধ হয়ে পিয়েরো লুটিয়ে রাস্তায় পড়ে যান। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। আবুল হাসনাত আরও বলেন, ঘটনার পরই তদন্তের পাশাপাশি দোষীদের ধরতে অভিযান শুরু করেছে পুলিশ।

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার তরুণ কান্তি হালদার বলেন, ইতালির নাগরিক পিয়েরোকে অস্ত্রোপচার করেছেন ডাক্তার জিল্লুর রহমানের নেতৃত্বাধীন একটি দল। অস্ত্রোপচারের পর তাঁর সিটি স্ক্যান করা হয়েছে। সিটিস্ক্যান প্রতিবেদন ও ডাক্তারদের পর্যবেক্ষণ থেকে তাঁরা নিশ্চিত, পিয়েরো গুলির আঘাতে আহত হয়েছেন। গুলিটি এক পাশ থেকে ঢুকে আরেক পাশ দিয়ে বেরিয়ে গেছে। ক্ষতটাও বেশি গভীর নয়। ডাক্তার তরুণ কান্তি আরও বলেন, পিয়েরো আশঙ্কামুক্ত। তারপরও তিনি বিদেশি নাগরিক হওয়ায়, উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় পাঠানোর জন্য সুপারিশ করা হয়েছে। এর আগে চলতি বছরের ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় রাজধানীতে গুলশান ২ নম্বরের ৯০ নম্বর সড়কের ফুটপাতে সিজার তাবেলা (৫০) নামে ইতালির এক নাগরিককে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। তাঁকেও তিন মোটরসাইকেল আরোহী গুলি করে পালিয়েছে। এ ছাড়া রংপুরের কাউনিয়ার আলুটারিতে ৩ অক্টোবর কুনিও হোশি নামে জাপানি এক নাগরিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ