রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েবিরামপুরে ৫টি সোনার বারসহ যুবক আটক

বিরামপুরে ৫টি সোনার বারসহ যুবক আটক

দিনাজপুরের বিরামপুর উপজেলার কলেজ মোড় থেকে পাঁচটি সোনার বারসহ সুলতান মাহমুদ (৩০) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। মঙ্গলবার সকালে তাকে আটক করা হয়।  আটক সুলতান জেলার হাকিমপুর উপজেলার হিলি জাংগই গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে।  দিনাজপুরের ফুলবাড়ী ২৯ বিজিবি ব্যাটালিয়নের বিরামপুর বিওপি ক্যাম্পের হাবিলদার মাসুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিরামপুরের কলেজ মোড়ে অভিযান চালিয়ে মাহমুদকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে পাঁচটি সোনার বার পাওয়া যায়। তিনি আরো জানান, এ ঘটনায় মামলা দায়ের করে মাহমুদকে বিরামপুর থানায় সোপর্দ করেছে বিজিবি।

আরও পড়ুন

সর্বশেষ