শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬
প্রচ্ছদজাতীয়আইন করে মেডিকেল ভর্তি কোচিং বন্ধ করে দেওয়া হবে

আইন করে মেডিকেল ভর্তি কোচিং বন্ধ করে দেওয়া হবে

আইন করে মেডিকেল ভর্তি কোচিং বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থমন্ত্রী মোহাম্মদ নাসিম।  রোববার দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এ কথা জানান। মন্ত্রী বলেন, মেডিকেল কলেজে ভর্তির জন্য যদি আলাদা কোনো কোচিং থাকে, সেটি আইন করে বন্ধ করে দেওয়া হবে। এর আগে তিনি বলেন, ‘মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা প্রতিবারই নিশ্ছিদ্র নিরাপত্তায় অনুষ্ঠিত হয়। এবারও তাই হয়েছে। ‘এবার যেখানে প্রশ্ন ছাপা হয়েছে, সেখানে আমি নিজেও গিয়েছি। ফাঁসের কোনো সুযোগই সেখানে নেই। তাই যারা অভিযোগ করছেন, তা ঠিক নয়, বলেন নাসিম। প্রশ্ন ফাঁসের অভিযোগকে ‘গুজব’ বলেও অভিহিত করেন স্বাস্থ্যমন্ত্রী।

আরও পড়ুন

সর্বশেষ