রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রচ্ছদজাতীয়রংপুরে দুর্বৃত্তদের গুলিতে জাপানি নাগরিক নিহত

রংপুরে দুর্বৃত্তদের গুলিতে জাপানি নাগরিক নিহত

রংপুরের কাউনিয়া উপজেলার নাসিনিয়ার বিল কচুআলুটারি এলাকায় দুর্বৃত্তদের গুলিতে ওসি কনিও (৪৮) নামে এক জাপানি নাগরিক নিহত হয়েছেন। শনিবার পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে। তিনি রংপুর শহরের জুম্মাপাড়া এলাকায় বসবাস করতেন। কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জাপানি নাগরিক ওসি কনিও রংপুর শহরের জুম্মা পাড়া এলাকায় থাকতেন। কাউনিয়া উপজেলার নাসনিয়ার বিল এলাকায় তার একটি ঘাসের প্রজেক্ট রয়েছে। তিনি আরও জানান, সকালে ওই প্রজেক্ট দেখে ফেরার পথে কচুআলুটারি এলাকায় পৌঁছালে একটি মোটরসাইকেলে করে এসে দুর্বৃত্তরা এলাপাতাড়ি গুলি করে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ওসি আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এদিকে ঘটনার পরপরই শহরের সবগুলো পয়েন্টে চেকপোস্ট বসানো হয়েছে বলে পুলিশ কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে।

  • বিষয়:
  • UMo
আরও পড়ুন

সর্বশেষ