রাজধানীর মিরপুর পল্লবী এলাকা থেকে হত্যা ও চাঁদাবাজ চক্রের ৬ সদস্যকে আটক করেছে র্যাব-৪। এরা সবাই কুখ্যাত কিলার গ্রুপ শাহাদাৎ বাহিনীর সদস্য। মঙ্গলবার সকাল সোয়া ১০টায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছে র্যাব সদর দফতর। র্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের উপ-পরিচালক মেজর মাকসুদুল আলম জানান, সোমবার দিনগত গভীর রাতে পল্লবী এলাকা থেকে হত্যা ও চাঁদাবাজ চক্রের ৬ সদস্যকে আটক করা হয়েছে। এরা সবাই কুখ্যাত কিলার গ্রুপ শাহাদাৎ বাহিনীর সদস্য। বিভিন্ন হত্যাকাণ্ডের সঙ্গে এ কিলার গ্রুপটির সম্পৃক্ততা রয়েছে। আটককৃতরা হলেন- শান্ত মিয়া, মিলন ওরফে সুমন, ইয়ামিন সরকার ওরফে মিন্টু, বাবু আহমেদ ওরফে বাবু, মাসুদ রানা ওরফে রানা এবং সোলায়মান কাদের ওরফে পাভেল।



