রাজধানীতে ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে অভিযান শুরু করেছে ঢাকা মহানগর পুলিশ। বুধবার দুপুর ১২টার দিকে রাজধানীর বনানী পুলিশ বক্সের সামনে এই অভিযান শুরু হয়। শেষ হয় দুপুর একটার দিকে। রাজধানীর বনানী পুলিশ বক্সের সামনে ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে অভিযান চলাকালে যাত্রীবাহী একটি বাসের কাগজপত্র দেখছেন পুলিশ সদস্যরা। বনানী পুলিশ বক্সের সামনে আটক করা ফিটনেসবিহীন যাত্রীবাহী একটি বাস। বনানী পুলিশ বক্সের সামনে আটক করা ফিটনেসবিহীন যাত্রীবাহী একটি বাস। অভিযান চলাকালে ফিটনেসবিহীন ১০টি বাস আটক করে পুলিশ। বাস থামানোর জন্য পুলিশের দেওয়া সংকেত অমান্য করলে বাসটির এই চালককে ধরে ভ্রাম্যমাণ আদালতের কাছে নিয়ে যায় পুলিশ। বাস থামানোর জন্য পুলিশের দেওয়া সংকেত অমান্য করলে বাসটির এই চালককে ধরে ভ্রাম্যমাণ আদালতের কাছে নিয়ে যায় পুলিশ। ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে অভিযানের সময় গাড়ি আটক করলে দুর্ভোগে পড়েন শত শত যাত্রী। ফিটনেসবিহীন যাত্রীবাহী এই বাসটি পুলিশ আটক করার পর বাস থেকে নেমে যাচ্ছেন যাত্রীরা। আটক করা ফিটনেসবিহীন বাস থেকে যাত্রীদের নামিয়ে দিলে বিপাকে পড়েন সন্তানসহ এই পরিবারটি। ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে অভিযান শুরু হওয়ায় দুপুরে যাত্রীবাহী বাসের সংখ্যা ছিল তুলনামূলকভাবে কম। এ কারণে বাস পেলেই ওঠার চেষ্টা করেন দুর্ভোগে পড়া যাত্রীরা।



