শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনলিও জেলা ৩১৫ বি৪ বাংলাদেশের এর ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত

লিও জেলা ৩১৫ বি৪ বাংলাদেশের এর ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত

LEO DISTRICT 315আর্ন্তজাতিক লিও জেলা ৩১৫ বি৪,বাংলাদেশের এর ঈদ পূণর্মিলনী গত পহেলা আগস্ট ২০১৫ ইং তারিখে চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনস্থ হালিমা-রোকেয়া মেমোরিয়াল হল এ  অনুষ্ঠিত হয়। লিও জেলা সভাপতি লিও মোহাম্মদ ওবায়দুর রহমান এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন জেলার জয়েন্ট কেবিনেট সেক্রেটারী লায়ন নুরুল ইসলাম চৌধুরী, রিজিয়ন চেয়ারপার্সন লায়ন হাসিনা খান, লিও ক্লাব চেয়ারম্যান লায়ন কোহিনুর কামাল, লিও ইয়ুথ এক্সচেঞ্জ চেয়ারম্যান লায়ন ডঃ কামাল উদ্দিন, লিও জেলার সদ্য প্রাক্তন সভাপতি লিও আনিসুল হক চৌধুরী, সহসভাপতি লিও জুনায়েত রহমান রিফাত, সচিব লিও মোঃ সাইফুল করিম আরিফ, কোষাদ্যক্ষ লিও আবু ফয়সাল রানা, অনুষ্ঠান কমিটির চেয়ারম্যান লিও শহীদুল্লাহ সুমন। পুরো অনুষ্ঠানটি ভিন্ন ধরনের উপস্থাপনার মাধ্যমে পরিচালিত হয় । লিও শাহাদাতের কন্ঠে “ ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ ” এই গানের সাথে ঈদের কোলাকুলির মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। লিও জেলার পক্ষ থেকে প্রত্যেক উপস্থিতির জন্য ঈদের সালামী প্রদান করা হয়। সকলকে ঈদের সেমাই ও পিঠার মাধ্যমে আপ্যায়ন করা হয় । সাংস্কৃতিক পরিবেশনার মধ্যে ছিল নাচ ,গান, দলীয় পরিবেশনা ,ঈদ অনুভূতি প্রকাশ, সকলে ঈদের আনন্দ উদযাপন খবরের মাধ্যমে । ঈদ পূণর্মিলনী অনুষ্ঠানে জেলার সকল লিও ক্লাবের সভাপতি বৃন্দ ও ২০০ শতাধিক লিও সদস্য  উপস্থিত ছিলেন ।

আরও পড়ুন

সর্বশেষ