রাজধানীর পল্টন, মতিঝিল ও শাহবাগ থানার চার মামলায় ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাজীব আহসানের আটদিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার সিএমএম আদালত। শুনানি শেষে বুধবার এ রিমান্ড মঞ্জুর করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শামসুল আরেফিনের আদালত। রাজীব আহসানের আইনজীবী সানাউল্লাহ মিয়া এ তথ্য নিশ্চিত করেন।
বেলা ১১টার দিকে রাজীবকে আদালতে হাজির করে তিন থানার নাশকতার ছয় মামলায় মোট ৬০ দিনের রিমান্ডের আবেদন জানায় পুলিশ। এ আবেদনের পরিপ্রেক্ষিতে পল্টন থানার দু’টি এবং মতিঝিল ও শাহবাগ থানার একটি করে মামলায় রিমান্ড মঞ্জুর করেন আদালত। গত ১৯ জুলাই রাত সাড়ে ১১টার দিকে পটুয়াখালীর লেবুখালী ফেরিঘাট থেকে একটি মাইক্রোবাস ও মাদকসহ রাজীবকে গ্রেফতার করে পুলিশ। এ সময় গাড়িতে তার সঙ্গে থাকা আরও চারজনকেও গ্রেফতার করা হয়।




