শনিবার, আগস্ট ১৫, ২০২৬
প্রচ্ছদজাতীয়সরকার মনোযোগ দিয়েছে নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের দিকে- তথ্যমন্ত্রী

সরকার মনোযোগ দিয়েছে নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের দিকে- তথ্যমন্ত্রী

ষ্টাফরিপোর্টার (বিডিসময়২৪ডটকম)

গাজীপুর সিটি কর্পোরেশনে জয় পরাজয়ের চেয়ে নির্বাচনের নিরপেক্ষতাকে বেশি গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

সোমবার বিকালে সিরডাপ মিলনায়তনে এক ইনভারনমেন্ট কাউন্সিল বাংলাদেশের উদ্যোগে ‘বাংলাদেশে তামাকের বিজ্ঞাপন, প্রচারণা ও পৃষ্ঠপোষকতা বন্ধের চ্যালেঞ্জ’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘সরকার মনোযোগ দিয়েছে নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের দিকে। কে হারলো, কেন হারলো এ নিয়ে চিন্তা করবে রাজনীতি বিশ্লেষক ও দলের নীতি-নির্ধারকরা’।

ধুমপান আস্তে আস্তে বন্ধ করা যায় না, হুট করে ছেড়ে দিতে হয়- জানিয়ে মন্ত্রী বলেন, ‘তামাক ও তামাকজাত পণ্যের প্রত্যক্ষ ও পরোক্ষ কারণে এ পর্যন্ত ৫ হাজার কোটি টাকা চিকিৎসা ব্যয় হয়েছে’।

হাসানুল হক ইনু বলেন, ‘তামাকবিরোধী আইনের বড় চ্যালেঞ্জ বাস্তবায়ন করা। কারণ এক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত প্রশাসন আইন প্রয়োগে গড়িমসি করে’।

তিনি রাষ্ট্রযন্ত্র ও প্রশাসনকে অক্ষরে অক্ষরে আইন বাস্তবায়নে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ তুলে ধরে সংগঠনের প্রকল্প সমন্বয়ক ইমদাদুল হক ভুঁইয়া বলেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে বিশ্বে তামাকজাত পণ্য ব্যবহারের ফলে প্রতিবছর ৬০ লাখ লোক মৃত্যুবরণ করে। অন্যদিকে, বাংলাদেশে এর প্রত্যক্ষ ফল হিসেবে ৫৭ হাজার মানুষ মৃত্যুবরণ করে এবং ৩ লাখ ৮২ হাজার লোক পঙ্গত্ববরণ করে। এখন থেকে এ অবস্থার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ না নিলে ২০৩০ সালে এ মৃত্যুর সংখ্যা গিয়ে দাঁড়াবে প্রায় ৮০ লাখে’।

আয়োজক সংগঠনের সভাপতি মো. আতাহারুল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য এ কে এম মোজাম্মেল হক, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ন-সচিব সুভাষ চন্দ্র সরকার, ইকবাল মাসুদ, ড. সোহেল রেজা চৌধুরী।

আরও পড়ুন

সর্বশেষ