শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদজাতীয়পাস হলো ২০১৫-১৬ অর্থবছরের বাজেট

পাস হলো ২০১৫-১৬ অর্থবছরের বাজেট

প্রস্তাবিত বাজেটের ওপর ২১৯ জন মন্ত্রী ও সংসদ সদস্যের ৫৭ ঘণ্টার আলোচনার পর পাস হলো ২০১৫-১৬ অর্থবছরের ২ লাখ ৯৫ হাজার ১’শ কোটি টাকার নতুন বাজেট। এর মাধ্যমে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বাংলাদেশকে যে সমৃদ্ধির সোপানে নিয়ে যেতে চাইছেন তা একধাপ এগিয়ে গেলো। সেই সঙ্গে দেশের সর্ববৃহৎ এই বাজেটটি বাস্তবায়নের মাধ্যমে দেশে উচ্চ প্রবৃদ্ধির পথ রচনা হবে বলেও অভিমত অর্থমন্ত্রীর। অর্থমন্ত্রীর ভাষ্যমতে, এবার বাজেটের ৯৫ দশমিক ৭ শতাংশই বাস্তিবায়িত হবে। এ বিষয়ে অর্থমন্ত্রী একাধিকবার বলেছেন বাজেট উচ্চাভিলাসী। তবে এটি বাস্তবায়ন যোগ্য। মঙ্গলবার সকাল ১০টা ১০ মিনিটে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে দিনের কার্যসূচি শুরু হয়। অধিবেশনের শুরুতেই স্পিকার সংসদকে জানান এ পর্যন্ত ৫৬টি মঞ্জুরি দাবি পাওয়া গেছে। এছাড়া ১০ জন সংসদ সদস্যের ৫২৫টি ছাটাই প্রস্তাব পাওয়া গেছে। এ ১০ জন মধ্যে ৭ জন বিরোধীদল জাতীয় পাটির ও ৩ জন স্বতন্ত্র সংসদ সদস্য। এরমধ্যে ৭টি মন্ত্রণালয়ের উপর আলোচনার জন্য সম্মতি জানিয়েছেন সংসদ সদস্যরা। বাকি মন্ত্রণালয়গুলো সরাসরি ভোটে দেওয়া হয়। স্পিকার প্রস্তাবিত বাজেট কণ্ঠ ভোটে দেন। পরে সরকারি দল ও বিরোধি দলের পূর্ণ সমর্থনে পাস হয় ২০১৫-১৬ অর্থবছরের বাজেট। এর মাধ্যমে বিদায় নিলো ২০১৪-১৫ অর্থবছর। আর শুরু হলো নতুন অর্থবছর। ১ জুলাই থেকে নতুন অর্থবছরের এ বাজেট কার্যকর শুরু হবে।

  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ