শনিবার, আগস্ট ১৫, ২০২৬
প্রচ্ছদজাতীয়মুজাহিদের সঙ্গে শনিবার দেখা করবেন আইনজীবীরা

মুজাহিদের সঙ্গে শনিবার দেখা করবেন আইনজীবীরা

মানবতাবিরোধী অপরাধে আপিল বিভাগের চূড়ান্ত রায়ে মুত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের সঙ্গে কারাগারে দেখা করছেন তার পাঁচ আইনজীবী। শনিবার সকাল ১১টায় তারা কারাগারে দেখা করতে যাবেন। পাঁচ আইনজীবী হচ্ছেন, শিশির মনির, মশিউল আলম, কামাল উদ্দিন, নজিবুর রহমান এবং মতিউর রহমান আকন্দ। শুক্রবার  রাতে এ তথ্য নিশ্চিত করেছেন আইনজীবী শিশির মনির।

এর আগে মঙ্গলবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ চূড়ান্ত রায়ে মুজাহিদের আপিল আংশিক মঞ্জুর করে বুদ্ধিজীবী হত্যার দায়ে ট্রাইব্যুনালের দেওয়া ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখেছেন।

আরও পড়ুন

সর্বশেষ